ইসলাম কি?

ইসলাম কি?





                        সূত্রঃ Google.
উত্তরঃ
                   ইসলাম হচ্ছে মহান আল্লাহ্ সুবাহানাল্লহ তায়ালার পক্ষ থেকে প্রদত্ত একমাত্র জীবন ব্যবস্থা। ইসলাম শব্দটির অর্থ হচ্ছে আনুগত্য করা, আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা ইত্যাদি। ইসলাম
 শব্দটি এসেছে সিলমুন মূল ধাতু থেকে। যার অর্থ শান্তি। অর্থাৎ ইসলাম হলো আল্লাহ্ ও রসুল সঃ এর আনুগত্য করা ও নিজেদের ইচ্ছাকে সম্পূর্ণ রূপে আল্লাহ্ র কাছে সমর্পণ  করার মাধ্যমে শান্তি অর্জন করা।

বিশ্ব নবি হযরত মুহাম্মদ সঃ ইসলাম সম্পর্কে বলেছেন,আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, একদা আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জনসমক্ষে উপবিষ্ট ছিলেন, এমন সময় তাঁর নিকট জনৈক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন ‘ঈমান কি?’ তিনি বললেনঃ ‘ঈমান হল, আপনি বিশ্বাস রাখবেন আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাগণের প্রতি, (ক্বিয়ামাতের দিন) তাঁর সঙ্গে সাক্ষাতের প্রতি এবং তাঁর রসূলগণের প্রতি। আপনি আরো বিশ্বাস রাখবেন পুনরুত্থানের প্রতি।’ তিনি জিজ্ঞেস করলেন, ‘ইসলাম কি?’ তিনি বললেনঃ ‘ইসলাম হল, আপনি আল্লাহর ইবাদত করবেন এবং তাঁর সাথে অংশীদার স্থাপন করবেন না, সালাত প্রতিষ্ঠা করবেন, ফরয যাকাত আদায় করবেন এবং রমযান-এর সিয়ামব্রত পালন করবেন।’


(৪৭৭৭; মুসলিম ১/১ হাঃ ৯) (আধুনিক প্রকাশনীঃ ৪৮, ইসলামী ফাউন্ডেশনঃ ৪৮)
  

সহিহ বুখারী, হাদিস নং ৫০
হাদিসের মান: সহিহ হাদিস
Source: আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD


এছাড়াও অন্য হাদিসে বলা হয়েছে  সামর্থ্য থাকলে হজ্জ করবে এতটুকু বেশি আছে।( সুনানে আন নাসাঈ হাদিস নং ৪৪৯০ )।সনদ সহীহ ।



ইসলামের মূল স্তম্ভ ৫টি। ১.ইমান, ২. সলাত, ৩.যাকাত, ৪. সিয়াম ৫. হজ্জ । 
বিশ্ব নবি হযরত মুহাম্মদ স বলেছেন, ইবন ‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেন, ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি। 
১. আল্লাহ ব্যতীত প্রকৃত কোন উপাস্য নেই এবং নিশ্চয়ই মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আল্লাহর রসূল-এ কথার সাক্ষ্য প্রদান করা। 
২. সলাত কায়িম করা। 
৩. যাকাত আদায় করা। 
৪. হাজ্জ সম্পাদন করা এবং 
৫. রমযানের সিয়ামব্রত পালন করা (রোজা রাখা)।

(৪৫১৪; মুসলিম ১/৫ হাঃ ১৬, আহমাদ ৬০২২, ৬৩০৯) (আধুনিক প্রকাশনীঃ ৭, ইসলামী ফাউন্ডেশনঃ ৭)


ফুটনোটঃ
[১] কোন কোন ফকীহদের নিকট ঈমান বাড়েও না কমেও না। বরং সমান থাকে। তাদের নিকট একজন নবীর ঈমান ও ইবলিসের ঈমান এক সমান। তাদের এই ‘আকীদাহ কুরআন ও সুন্নাহ বিরোধী। এটা মুরজি’আহ সম্প্রদায়ের ভ্রান্ত ‘আকীদাহর অন্তর্ভুক্ত। 

সহিহ বুখারী, হাদিস নং ৮
হাদিসের মান: সহিহ হাদিস
Source: আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD


আর এই ভিত্তি গুলো পরিপূর্ণ ভাবে মেনে চলাই হলো ইসলাম। আর যারা ইসলাম ধর্মের অনুসারী তারাই মুসলিম।